করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান। তিনি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। ফলে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে৷ আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকেলে মারা যাওয়ার পরও নমুনা নেওয়া হয়েছে। আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে ৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷