আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
- In -- জাতীয় --
- Apr 18, 2020 --
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ এপ্রিল) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মরহুমা জাহানারা হকের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাহানারা হক বার্ধক্যজনিত কারণে শনিবার ভোরে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)