গর্বের বাকেরগঞ্জের উপজেলা শাখায় আফজাল সভাপতি, শাহিন সাধারণ সম্পাদক
- In -- জেলার খবর --
- Sep 25, 2026 --
স্টাফ রিপোর্টার: বাকেরগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর বাকেরগঞ্জ উপজেলা শাখার (জেলা সমকক্ষ) আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মো. ওসমান গনি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে মো. আফজাল হোসেন গাজীকে সভাপতি এবং মো. শাহিন মিরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মো. মাহবুব আকন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফুলে জান্নাত সুরুভী। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রকাশিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ছাড়া ‘গর্বের বাকেরগঞ্জ’-এর নাম, লোগো, ছবি, পরিচয়পত্র, নিবন্ধন নম্বর বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় প্রচারণা কিংবা দেশের প্রচলিত আইনবিরোধী কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে গর্বের বাকেরগঞ্জ’-এর বাকেরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)