পরকীয়ার অভিযোগে স্ত্রী নিখোঁজ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:পরকীয়ার সম্পর্কের অভিযোগ এনে স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের গাছা মেট্রো থানায় লিখিত অভিযোগ করেছেন এক স্বামী। অভিযোগে স্ত্রী বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অজ্ঞাত এক যুবকের সঙ্গে চলে গেছেন বলেও দাবি করা হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কামারপাড়া এলাকার বাসিন্দা প্রসন্ন কুমার রায় তার স্ত্রী মাধবী রানী স্বর্ণার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।মাধবী রানী স্বর্ণা (১৮) বর্তমানে গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকায় মফিজ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার পিতার নাম সুব্রত চন্দ্র। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার একটি এলাকায়।
অভিযোগে প্রসন্ন কুমার রায় দাবি করেন, প্রায় ছয় মাস ধরে তার স্ত্রীর সঙ্গে অন্য কারও গোপন সম্পর্ক রয়েছে বলে তিনি জানতে পারেন। বিষয়টি জানতে পেরে তিনি স্ত্রীকে একাধিকবার সতর্ক করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাধবী রানী স্বর্ণা গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে যান। এ সময় তিনি নগদ ৪০ হাজার ৪০০ টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তার স্বামী। ওই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।প্রসন্ন কুমার রায়ের অভিযোগ, তার স্ত্রী অজ্ঞাত পরিচয় এক যুবকের সঙ্গে চলে গেছেন। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। তিনি দাবি করেছেন, কেউ তাদের সন্ধান দিতে সহায়তা করলে তাকে পুরস্কৃত করা হবে।
এ বিষয়ে কোনো ব্যক্তির কাছে তথ্য থাকলে অভিযোগকারীর মোবাইল নম্বর ০১৩২৫৮৭৫৬৫৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত গৃহবধূ বা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।