শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন
- In -- জাতীয় --
- Jun 28, 2021 --
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে লক্ষীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে নুর উদ্দিন চৌধুরী নয়নকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এমপি এবং এ কে এম শাহাজাহান কামাল এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)