গাজীপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ আহনাফ করিম
- In -- লাইফ স্টাইল --
- May 5, 2020 --
জসিম উদ্দিন গাজীপুর ,
করোনার দূর্যোগে দেশের এই ক্লান্তিলগ্নে চিকিৎসা ব্যবস্থার ভংগুর অবস্থা। চিকিৎসক সংকটে সাধারণ রোগীরা দিশেহারা। ঠিক সেই সময় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ দেখা মেলে একজন মানবিক চিকিৎসকের।করোনার ভয়কে জয় করে লক ডাউন এর শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছেন। সাধারণ রোগীদের এক ভরসার নাম গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর ডাঃ মোঃ আহনাফ করিম। তিনি কোন বি সি এস ক্যাডার নন সরকারি চাকরির বাধ্য বাধকতায় রোগী দেখছেন না। শুধু মাত্র মানবিকতা আর নিজের দায়িত্ববোধ থেকে নিরবচ্ছিন্ন ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এই লক ডাউন এর মাঝেও ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য অপেক্ষমান রোগীর দীর্ঘ লাইন দেখা গেছে। চিকিৎসা নিতে আসা একজন রোগী ইউ টিভি বাংলা কে বলেন ,জ্বর নিয়ে পাঁচ দিন যাবত বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ঘুরছি। জ্বরের কথা শুনে কোন ক্লিনিক হাসপাতালে আমাকে চিকিৎসা দেয়নি। অবশেষে এক বন্ধুর কাছে জানতে পেরে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ মোঃ আহানাফ করিম স্যারের কাছে চিকিৎসা নিলাম।পরীক্ষা করে আমার টাইফয়েড জ্বর ধরা পরছে। এই দূর্যোগের সময় স্যারের চেম্বারের সামনে অনেক রোগীর ভির দেখলাম স্যার কে জিজ্ঞাসা করলাম স্যার আপনার ভয় লাগে না? ডাঃ মোঃ আহনাফ করিম স্যার বলেন ; চাকরি যাওয়ার ভয় নাই আক্রান্ত হওয়ার ভয় আছে। আর একটা ভয় আমি সবচেয়ে বেশি পাই তা হলো একজন চিকিৎসক হিসেবে আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারছি কি না। আমি চাকরির ভয়ে রোগী দেখছি না; সরকারি প্রণোদনা পাবো এজন্য রোগী দেখছি না। আমি আমার বিবেকবোধ থেকে রোগী দেখছি। ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সহকারী যারা আছে তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই তারা এই দূর্যোগের সময়ে ভয় না পেয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমি যতদিন সুস্থ থাকবো ততদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)