গাজীপুরে ২৪কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
- In -- আইন ও অপরাধ --
- Apr 19, 2020 --
গাজীপুরে রবিবার ২৪ কেজি গাঁজাসহ দুইমাদক কারবারীকে আটক করেছে র্যা ব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ বেজোড়া এলাকার মোঃ সৈকত মিয়ার ছেলে রানা মিয়া (২৬) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার লামুয়া এলাকার মোঃ বাহার মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫)।
র্যা ব-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার দক্ষিণ হরিনাচালা যমুনা গ্রুপের পশ্চিম গেইটের সামনে রবিবার ভোর রাতে ক’মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে।
এ গোপন সংবাদ পেয়ে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র্যা ব-১ এর সদস্যরা সেখানে চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ রানা ও জালালকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৪শ’টাকা, দু’টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানাগেছে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুরে কাশিমপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল বলে ব্যাব’র ওই কর্মকর্তা জানিয়েছেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)