দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯
- In -- টপ নিউজ --
- Apr 15, 2020 --
দেশে করোনাভাইরাস বা কোভিড ১৯ এ নতুন করে আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। অপরদিকে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুবরণ করেছেন ৫০ জন।
বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক।
তিনি আরো জানান গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৪৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় মোট ১৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেখানে লকডাউন কঠোরভাবে কার্যকরের কথা জানানো হয়।
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)