গাজীপুরে প্রধানমন্ত্রীর সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

জসিম উদ্দিন গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় মহানগরের চান্দনা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী হিরা সরকার’র উদ্যোগে অনুষ্ঠানে বাসন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবলীগ নেতা মো. সাইফুর ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মশিউর রহমান সায়মন, মহানগর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল আহসান জুয়েল, বঙ্গবন্ধু চার নেতা পরিষদ বাসন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। হিরা সরকার জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।